পারিবারিক বিবাদের জেরে মারমুখি শ্বশুরের হাত থেকে দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হল ভাই। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার সন্তোষটোলা গ্রামে। আহত ভাই মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে আহতর নাম কেশব মন্ডল। আহতর দাদা মাধব মন্ডল জানান, তার সেজো ভাইয়ের সাথে গ্রামের বাসিন্দা চারু মন্ডলের মেয়ের বিয়ে হয় রাজ কুমার মন্ডলের। প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিবাদ লেগে থাকতো। রবিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে বচসা চলছিলো। এই সময় শান্তনার বাবা চারু মন্ডল দলবল নিয়ে জামাই রাজ কুমারের ওপর চরাও হয়। এই পরিস্থিতিতে দাদাকে বাঁচাতে ছুটে আসে ভাই কেশব মন্ডল। সেই সময় কেশবকে চারু মন্ডল ও তার দলবল বেধরক মারধর করে বলে অভিযোগ। গোলমালে প্রতিবেশীরা ছুটে আসতেই চারু মন্ডল পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/-FsdFxldksM